NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
Logo
logo

৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ১০:০৫ পিএম

৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

দেশের ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জানি করে।

 

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে– মুজিব-ইন্দিরা নামের প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রগমত আলী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামের প্রতিষ্ঠান।

 

তালিকা বিশ্লেষণে দেখা যায়, নাম পরিবর্তন করা ৬৮টি কলেজের মধ্যে ৬৬টি শেখ পরিবারের নামে ছিল। এর মধ্যে ৩৭টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল। শেখ ফজিলাতুননেছা মুজিবের নাম ছিল ১৬টি কলেজে। এছাড়া শেখ হাসিনার নামে ছিল ৫টি, শেখ রাসেল এবং আব্দুর রব সেরনিয়াবতের নামে দুটি কলেজ ছিল।

 

শেখ হাসিনার ভাই শেখ কামাল, দাদা শেখ লুৎফর রহমান, শেখ আবু নাসের, শেখ হেলাল উদ্দীনের নামে একটি করে কলেজ ছিল। অন্যদিকে শেখ পরিবারের বাইরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ও জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমেদের নামে থাকা দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দিয়েছে। শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুননেছা মুজিবের নামে একটি, শেখ হাসিনার নামে একটি এবং মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল।