NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি চিনপিংয়ের ‘অস্বাভাবিক বিরতি’! ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
Logo
logo

রাজনৈতিক নেতারা সংস্কার ও নির্বাচন কার্যক্রমে সমর্থন জানিয়েছে - প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ১১:০৫ পিএম

রাজনৈতিক নেতারা সংস্কার ও নির্বাচন কার্যক্রমে সমর্থন জানিয়েছে - প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম বলেছেন, যে পার্টিগুলোর নেতারা আজকে এসেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, বিচার ও নির্বাচন কার্যক্রমে সমর্থন জানিয়েছে। তারা সরকারের সঙ্গে থাকবেন। মূলত আজকে দলগুলোর সঙ্গে নির্বাচন ও সংস্কারের অগ্রগতি নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন এর মধ্যেই নির্বাচন করবেন। ৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

 

রোববার (২৫ মে) রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচনের রোডম্যাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যার একটা ডেডলাইন দিয়েছেন, সেটা নিয়ে বারবার বলেছি, গতকালকেও বলেছি আজও বলছি। তিনি এক কথার মানুষ। নির্বাচন জুনের মধ্যেই হবে। তাকে ট্রাস্ট করতে হবে। যখন সময় হবে, তখন তিনি রোডম্যাপ ও শিডিউল ঘোষণা দেবেন।