NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কোনো কালেই কথা বলতে পারবা না মনু: পরীমনি


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

কোনো কালেই কথা বলতে পারবা না মনু: পরীমনি

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পরীমনি। নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার করলেন এক রহস্যময় পোস্ট।

পরীমনি তার ফেসবুকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’

 

কেন, কী উদ্দেশে আজ সোমবার এই পোস্টটি করেছেন তিনি তা স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন সহ-অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের দিকেই ইঙ্গিত করেন পরীমনি।

পরীমনি অভিনয় নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার থেকে অনেক বেশি চর্চায় থাকেন ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে।

 

গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান কথা বলেন তিনি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেন, ‘আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’

জানান নিজেকে আড়াল করতে গিয়েও পারেন না তিনি। এ নিয়ে আক্ষেপ করে পরীমনি বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’

 

 

 

এদিকে, নতুন বছরের ‘গোলাপ’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।