NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি চিনপিংয়ের ‘অস্বাভাবিক বিরতি’! ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
Logo
logo

আগস্টে ঢাকা সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

আগস্টে ঢাকা সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্টে ঢাকা সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি ইতালির প্রথম কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয়পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

 

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। তার ঢাকা সফরে উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছেন এবং রোমের দিক থেকে জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।