NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী

শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী আবারও আইনি জটিলতায় পড়েছেন। এবার তার বিরুদ্ধে পৌরসভার অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। এরই মধ্যে তাকে বৃহৎমুম্বাই পৌরসভার পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। যথাযথ জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

বৃহৎমুম্বাই পৌরসভা সূত্র জানায়, মুম্বাইয়ের মাধ এলাকায় কমপক্ষে ১০০টি অবৈধ নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। রয়েছে বেশ কয়েকটি বাংলো। সেই তালিকায়ই নাম জুড়েছে মিঠুনের। ইরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দিরের কাছে একটি বহুতলের নিচতলায় ইট, কাঠ, কাচ দিয়ে নির্মাণ হয়েছে। যেগুলো তৈরিতে পৌরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। আর সে কারণে অভিনেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। মিঠুনকে সপ্তাহখানেকের মধ্যে জবাব দিতে হবে। অনুমতি ছাড়া কেন এ নির্মাণ হলো, ওই নির্মাণ স্থানে কীভাবে কাজে লাগানো হচ্ছে- সে সংক্রান্ত জবাব দিতে হবে।

 

আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী শোকজের জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেবে পৌরসভা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া, জরিমানা এমনকি কারাবাসের মতো শাস্তির মুখেও পড়তে হতে পারে মিঠুনকে। পৌরসভার নোটিশ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘কোনো বেআইনি নির্মাণ হয়নি। অনেকে এই নোটিশ পেয়েছেন। জবাব নিশ্চয়ই দেওয়া হবে।’

 

 

 

অভিনেতা মিঠুন চক্রবর্তী এর আগেও আইনি জটিলতায় পড়েছেন। গত বছর কলকাতায় অমিত শাহের উপস্থিতিতে তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি উসকানিমূলক মন্তব্য করে বসেন বলেই অভিযোগ। ‘মহাগুরু’ বলেন, ‘এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।’ সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিধাননগর দক্ষিণ থানা ও বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।