NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
Logo
logo

নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ

সামনে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মতো কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে সিরিজ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ বাংলাদেশের।

বাংলাদেশ ক্রিকেট দল আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে তাদের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক সফর শুরু করতে যাচ্ছে। শারজাহতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

 

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও এ সিরিজ নিয়ে অন্যরকম একটা রোমাঞ্চ-উত্তেজনা আছে টাইগার সমর্থকদের। এ সিরিজ দিয়েই যে টি-টোয়েন্টিতে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। সহঅধিনায়ক করা হয়েছে শেখ মেহেদীকে। বলা যায়, টি-টোয়েন্টির নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের স্কোয়াডে পাঁচজন টপ-অর্ডার ব্যাটসম্যান রয়েছে, যাদের সবাইকে প্রথম চার পজিশনে জায়গা দিতে হবে। সম্ভাব্য উদ্বোধনী জুটি হতে পারে তানজিদ হাসান ও সৌম্য সরকার। এরপরের ব্যাটিংয়ে আসতে পারেন অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন এখনও প্রস্তুতির ধাপে থাকায় তার জন্য অপেক্ষা করতে হতে পারে।

 

মিডল ও লোয়ার মিডল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলি। তাদের হাই স্ট্রাইক রেট ইনিংসের শেষ দিকে কাজে আসবে বলে মনে করা হচ্ছে। এরপর থাকবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান, যারা ‘হিটার’ হিসেবে কাজ করবেন।

বোলিংয়েও আছে বৈচিত্র্য। মোস্তাফিজুর রহমান থাকছেন অভিজ্ঞতম বোলার হিসেবে। রয়েছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানার মতো তরুণ। হাসান মাহমুদ ও শরিফুল ইসলামও আছেন। স্পিন আক্রমণে রিশাদ ও মেহেদীর সঙ্গে রিজার্ভ হিসেবে থাকছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।

টি-টোয়েন্টি ফরম্যাটে আরব আমিরাত একেবারে হেলাফেলার দল নয়। যদিও পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের খেলার অভিজ্ঞতা সীমিত। ২০২৩-২৪ সালে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। তবে একই বছরে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল।

 

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজাহতে, যেখানে তাপমাত্রা বর্তমানে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই রাতের ম্যাচ খেলোয়াড়দের জন্য স্বস্তিদায়ক হতে পারে। বাংলাদেশের খেলোয়াড়রা এই ভেন্যুতে আগেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছেন, তাই তাদের কিছুটা অভিজ্ঞতা রয়েছে।

 

 

 

১৭০-১৮০ রানের স্কোর এখানে ফাইটিং স্কোর হিসেবে ধরা হয়। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে আরও ভালো কিছু করতে। বাকিটুকু মাঠের পারফরম্যান্সই বলে দেবে!