NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

শাহরুখের সিনেমায় পাক-ভারত যুদ্ধের প্রভাব


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৫, ০৯:০৫ এএম

শাহরুখের সিনেমায় পাক-ভারত যুদ্ধের প্রভাব

পাক-ভারত যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের অনেক তারকা। বেশিরভাগ যুদ্ধের পক্ষে থাকলেও অল্প কজন তারকাকে পাওয়া গেছে যুদ্ধবিরোধী অবস্থানে। তবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহরুখ খান এ যুদ্ধ নিয়ে ছিলেন নিশ্চুপ। যুদ্ধবিরতির পরও পাক-ভারত যুদ্ধের প্রভাব পড়েছে তার আসন্ন সিনেমায়।

আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ‘কিং’ ছবির শুটিং। কিন্তু পাক-ভারত যুদ্ধপরিস্থিতির কথা মাথায় রেখে শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। সংশ্লিষ্ট সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর। তাই শঙ্কা এখনও কাটেনি। এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি না, তা নিয়ে চিন্তিত তারা। বরং পরিবেশ-পরিস্থিতি শান্ত হলে ছবির কাজ শুরু করা ভালো হবে বলে ভাবছেন নির্মাতা।

 

 

 

দীর্ঘদিন ধরেই ‘কিং’ ছবি নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা চলছে। শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এই ছবি দিয়ে বড়পর্দার অভিষেক হবে তার। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি প্রমুখ। জানা গেছে, সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধান্ত আনন্দ।

২০২৬ সালের শেষ দিকে ‘কিং’ মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। শুটিং পেছালে মুক্তির এই তারিখ পেছাবে কি না তা এখনও জানা যায়নি। শাহরুখকে সর্বশেষ দেখা যায় ২০২৩ সালের ছবি ‘ডাঙ্কি’তে। এর আগে সে বছরই ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।