NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক
Logo
logo

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কিছুক্ষণ পরেই এই ঘোষণা এলো।

গত কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষের পর দুই দেশ শনিবার (১০ মে) বিকেলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়।

 

আকাশপথে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ায় বাণিজ্যিক বিমান চলাচল ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে।

 

এর আগে, সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারাও।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধবিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় তিন ডজন দেশ যুক্ত ছিল। তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানান।

 

দার বলেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করেছে—তবে তা সার্বভৌমত্বের বিনিময়ে নয়।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে বিক্রম মিশ্রি বলেন, উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম আজ ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে বন্ধ থাকবে।

 

 

 

তিনি আরও জানান, এই সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষেই নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক অভিযানের মহাপরিচালকেরা আবার ১২ মে দুপুর ১২টায় কথা বলবেন।

সূত্র: আল-জাজিরা