NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৭, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি চীনও সমর্থন করে না, দাবি ট্রাম্পের মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা
Logo
logo

লন্ডন ব্রিজের কাছে ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

>
লন্ডন ব্রিজের কাছে ভয়াবহ আগুন

যুক্তরাজ্যের ঐতিহাসিক লন্ডন ব্রিজ এবং ওয়াটারলু ইস্ট রেলওয়ে স্টেশনের কাছে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পৃথক এই অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় এলাকার বাসিন্দাদের বাড়ির দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে।

বিবিসি বলছে, লন্ডন ব্রিজের কাছে ৭০ জনের বেশি দমকলকর্মী পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে সাউথওয়ার্কের ইউনিয়ন স্ট্রিটের রেলওয়ে স্টেশনের একটি স্থাপনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

ব্রিটেনের নেটওয়ার্ক রেল সেখানকার একটি কার পার্কেও আগুন ছড়িয়েছে বলে নিশ্চিত করেছে। এতে কার পার্কের দুটি ইলেক্ট্রিক গাড়িতেও আগুন ধরেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি আবাসিক ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাসিন্দাদের বাড়িঘরের জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।