NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

উর্দুতে ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

উর্দুতে ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে

পাকিস্তানে বাংলাদেশি সিনেমা মুক্তির ঘটনা নতুন নয়। এর আগেও অনেক বাংলাদেশি সিনেমা দেশটিতে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা আবারও সচল হয়। এ দুইটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটেলে মুক্তি দেওয়া হয় দেশটিতে।

এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গত ঈদুল ফিতরে এ সিনেমাটি বাংলাদেশে দারুণ দর্শকপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।

 

বাংলাদেশে প্রশংসার পর ‘জংলি’ আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযোগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনো দেশে-বিদেশে তুমুলভাবে দর্শকদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ‘জংলি’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

‘সিনে এন্টারটেইনমেন্ট’র কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শিগগিরই আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গেছে। এখন সিনেমাটির উর্দু ডাবিং চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’

 

‘জংলি’সিনেমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

 

 

 

‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, ‘আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাবিং চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার এই ছবি।’