NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

জয়ার নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ১০:০৫ এএম

জয়ার নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির কাজ করেছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তখন চলছিল করোনাকালীন ঘরবন্দী সময়। সেই অসময়ে ঘরে আটকে পড়া মানুষের জীবনযাপনের চিত্রটাই ফুটিয়ে তোলার মানসে সিনেমাটির কাজ হাতে নেন তিনি। সিনেমার নাম ঠিক করেন ‘জয়া আর শারমিন’। এটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান। চলতি মাসের ১৬ তারিখ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।

‘জয়া আর শারমিন’সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পিপলুর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত হন জয়া আহসান। এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। দীর্ঘদিন পর সিনেমাটি আলোচনায় এসেছে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।’

বিজ্ঞাপন

জয়ার নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

‘জয়া আর শারমিন’ সিনেমার একটি দৃশ্য

 

নির্মাতা পিপলু আর খান বললেন, ছোট্ট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। এরই মধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট ভুবন। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান এ সিনেমা।

জয়ার নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

‘জয়া আর শারমিন’ সিনেমার একটি দৃশ্য

 

 

 

মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ের মধ্যে সীমিত একটি দল নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। যৌথভাবে এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম।