NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মধুবালার প্রেমও হারালেন, সন্তানও পেলেন না দিলীপ কুমার


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৮:০৫ এএম

মধুবালার প্রেমও হারালেন, সন্তানও পেলেন না দিলীপ কুমার

হিন্দি সিনেমার সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল দিলীপ কুমার ও মধুবালা। ‘মুঘল-ই-আজম’ ছবির মতো কালজয়ী চলচ্চিত্রে একসঙ্গে কাজ করা এই জুটি বাস্তব জীবনেও প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্কের পরিণতি হয়নি বিয়েতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ দাবি করেছেন, মধুবালার সন্তান হবে না জেনে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন দিলীপ কুমার।

 

ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুমতাজ বলেন, ‘মধুবালা তাকে ছাড়েননি। দিলীপ কুমারই তাকে ছেড়ে দিয়েছিলেন। কারণ মধুবালা সন্তান ধারণে অক্ষম ছিলেন। এরপর তিনি সায়রা বানুকে বিয়ে করেন। তিনিও খুব ভালো মানুষ।’

মুমতাজ জানান, সায়রা বানু দিলীপ কুমারকে মৃত্যুর আগ পর্যন্ত খুব যত্ন নিয়ে দেখভাল করেছেন। যদিও তাদের বয়সের মধ্যে অনেক ব্যবধান ছিল, তবে ভালোবাসাই ছিল তাদের সম্পর্কের মূল ভিত্তি।

 

মুমতাজ আরও বলেন, মধুবালা নিজেই তাকে জানিয়েছিলেন- তার হার্টের জটিলতার কারণে সন্তান নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই খবর জানার পরই সবকিছু বদলে যায়। মধুবালার ভাষায়, ‘ইউসুফ (দিলীপ কুমার) সেটা জানার পর থেকেই ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে।’

মধুবালার প্রেমও হারালেন, সন্তানও পেলেন না দিলীপ কুমার

মুমতাজের মতে, দিলীপ কুমারের সন্তান চাওয়ার আকাঙ্ক্ষাই হয়তো তাকে সায়রা বানুর দিকে ঠেলে দেয়। যদিও শেষ পর্যন্ত সায়রা বানুর সঙ্গেও দিলীপ কুমারের কোনো সন্তান হয়নি। সেটা নিয়েও আক্ষেপ ঝরে পড়ে মুমতাজের কণ্ঠে।

 

মুমতাজ বলেন, ‘আমি দিলীপ কুমারকে দোষ দিই না। সন্তান চাওয়া মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। তিনি মধুবালাকে ভালোবাসতেন। কিন্তু পাশাপাশি একটি পরিবারও চেয়েছিলেন। যদিও সেই পরিবার তিনি পাননি।’

প্রসঙ্গত, মধুবালা ও দিলীপ কুমার একসঙ্গে ‘তারানা’, ‘আমার’, ‘সঙ্গদিল’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন প্রেম করার পরেও তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। পরবর্তীতে মধুবালা বিখ্যাত গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন।

বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে মারা যান এই কালজয়ী অভিনেত্রী।

 

 

 

আর দিলীপ কুমার মারা যান ২০২১ সালে।