NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ ডে প্যারেড’


Shibbir Ahmed   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ ডে প্যারেড’


যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের অবস্থানকে জানান দিতে ১৩ এপ্রিল রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল ‘বাংলাদেশ ডে প্যারেড’।জ্যাকসন হাইটসের ব্যস্ততম রাস্তা বন্ধ করে ৬৫ প্রবাসী সংগঠনের হাজার হাজার সদস্য বাংলাদেশ স্ট্রিটের পাশ দিয়ে প্যারেড নিয়ে যায় ৮৭ স্ট্রিটে। লাল-সবুজের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে আর বিজয় ধ্বনিতে গোটা এলাকা প্রকম্পিত করেন। সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত থমকে ছিল কুইন্সের এলাকাটি। ভিনদেশিরা বাঙালিদের প্যারেডকে অভিবাদন জানান। সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন সিটি মেয়র এরিক এডামস, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। ‘হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’র সহযোগিতায় এ প্যারেড আয়োজন করে ‘বাংলাদেশ সোসাইটি’।

সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, 'প্যারেডের সফলতার সকল কৃতিত্ব প্রবাসীদের। তাদের সর্বাত্মক সহায়তায় আমরা অভিভূত।' এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ বলেন, 'আমি খুবই গর্বিত ও আনন্দিত। দ্বিতীয় বারের মতো জ্যাকসন হাইটসে প্যারেড করতে পারলাম।আশা করব, আগামীতে সকল ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন সকলকে নিয়ে এই প্যারেডটিকে আরও বড় করে আয়োজন করা যাবে-সেটিই আশাদের আশা।'

প্যারেডে অংশ নেওয়া চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের বলেন, 'আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নিয়ে চমৎকার একটি প্যারেড উপহার দেওয়ার জন্যে। আশা রাখি, আগামী বছর আরো বড় আয়োজনে প্যারেড করব, ইনশাআল্লাহ।' প্যারেড কমিটির সদস্য সচিব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান বলেন, '৬৫ সংগঠনের ৩ হাজারের বেশি লোক এসেছেন। ইউনিভাসিটি, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ শিশুরাও এসেছে। আমাদের বাঙালি কালচার প্রবাস প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্যারেডের গুরুত্ব অপরিসীম।'