NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আবারও শার্লক হোমস হয়ে আসছেন সুপারম্যান তারকা


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

আবারও শার্লক হোমস হয়ে আসছেন সুপারম্যান তারকা

নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘এনোলা হোমস’। এর তৃতীয় কিস্তিতে সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি কেভিল আবারও ফিরছেন শার্লক হোমস চরিত্রে। মিলি ববি ব্রাউনের সাথে একত্রে তিনি আগের দুই সিনেমাতেও ছিলেন। তৃতীয় পর্বেও তাকে দেখা যাবে সেই পরিচিত রহস্যময় শার্লকের ভূমিকায়।

হেনরি কেভিল ছাড়াও এই নতুন সিনেমায় ফিরছেন লুইস প্যাট্রিজ (টিউকসবারি), হেলেনা বোনহ্যাম কার্টার (ইউডোরিয়া হোমস), হিমেশ প্যাটেল (ড. জন ওয়াটসন) এবং শ্যারন ডানকান-ব্রুস্টার (মোরিআর্টি)।

 

জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হয়েছে এপ্রিল মাসে। এবারের কাহিনী এগোবে মাল্টায়। সেখানে এনোলা এমন এক জটিল ও বিপজ্জনক মামলার মুখোমুখি হবে যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে।

আবারও শার্লক হোমস হয়ে আসছেন সুপারম্যান তারকা

 

পূর্বের দুই কিস্তির পরিচালক ছিলেন হ্যারি ব্র্যাডবিয়ার। তার পরিবর্তে এবার পরিচালনার দায়িত্বে আছেন ‘বয়েলিং পয়েন্ট’খ্যাত ফিলিপ বারান্তিনি। এর চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন।

 

 

 

হেনরি কেভিল বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রকল্প নিয়ে। তবে ‘এনোলা হোমস ৩’–এ তার প্রত্যাবর্তন তার ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। রহস্যপ্রেমীদের জন্য এই সিনেমা হতে যাচ্ছে আরও এক স্মরণীয় অ্যাডভেঞ্চার।