NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’

অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি চ্যাপ্টার ২’ মুক্তির পর থেকে বক্স অফিসে ধীরে ধীরে গতি পাচ্ছে। ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে আয় করে প্রায় ৭.৭৫ কোটি রুপি। পজিটিভ ওয়ার্ড-অফ-মাউথ বা দর্শকের প্রশংসায় ছবিটি সপ্তাহান্তে আয় বাড়াতে সক্ষম হচ্ছে।

শনিবার ছবিটি আয় করেছে ৯.৭৫ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় প্রায় ২৫% বেশি। রবিবার সেই গতি আরও বাড়ে। দিনশেষে আয় দাঁড়ায় ১২.২৫ কোটি রুপি। তবে চতুর্থ দিন সোমবার কিছুটা পতন হয়েছে। আয় এসেছে ৪.৫৯ কোটি রুপি।

 

সব মিলিয়ে এই চার দিনে মোট আয় দাঁড়িয়েছে ৩৪.০৯ কোটি রুপি।

ছবিতে অক্ষয় কুমারকে দেখা গেছে সাহসী ভারতীয় আইনজীবী সি. শঙ্করন নাইয়ারের চরিত্রে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আদালতে লড়াই করেন। ছবিতে আরও অভিনয় করেছেন আর মাধবন ও অনন্যা পান্ডে।

 

 

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে অক্ষয়ের সিনেমাগুলোর মধ্যে ‘কেসারি চ্যাপ্টার ২’ প্রশংসনীয় ‘ট্রেন্ড’ এবং দর্শকসংখ্যার দিক থেকে অন্যতম সেরা। যদিও ‘স্কাই ফোর্স’ ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে, তবে গুণগত দিক থেকে ‘কেসারি ২’-এর অগ্রগতি বেশি প্রশংসিত হচ্ছে।

 

 

 

এ সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। এ ছবিটি ‘কেসারি ২’-কে প্রতিযোগিতার মুখে ফেলবে। তবে বিশেষজ্ঞদের মতে, ‘কেসারি ২’ সপ্তাহ জুড়ে ভালোভাবেই টিকে থাকবে বলে আশা করা হচ্ছে।