NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

সুপারহিট তামান্নার সিনেমা সুপারফ্লপ, কারণটা কী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৪০ এএম

সুপারহিট তামান্নার সিনেমা সুপারফ্লপ, কারণটা কী

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই অভিনেত্রীর কোনো না কোনো ছবি ভাইরাল হয়। তার অভিনীত গান এলেই ভিউয়ের বন্যা বয়ে যায়। গেল কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। ওটিটিতেও পেয়েছেন সাফল্য। সেই তামান্না ভাটিয়াকে দেখতে হচ্ছে মুদ্রার উল্টোপিঠ।

যেখানে আছে কেবল হতাশা ও ব্যর্থতা। তার অভিনীত ‘ওডেলা ২’ ছবটি বক্স অফিসে লজ্জাজনক পারফর্ম করছে। মুক্তির তৃতীয় দিন শেষে মোট বাজেটের মাত্র ৮.৪% অর্থ তুলতে পেরেছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, বক্স অফিসে তামান্না ভাটিয়ার সিনেমা মুখ থুবড়ে পড়ছে!

 

অশোক তেজা পরিচালিত ‘ওডেলা ২’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে না। আর বক্স অফিসে তিন দিনের রিপোর্ট বলছে, সিনেমাটি ব্যর্থতার অতলে হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন?

কইমই দাবি করছে, ট্রেলার প্রকাশের পরই ছবিটির মান নিয়ে প্রশ্ন উঠেছিল। সিনেমার বিপ্লবের এই সময়ে এসে এমন গল্প ও আমেজের সিনেমা যে ব্যবসা করবে না সেই আভাসও মিলেছিল। মুক্তির পর সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

 

ছবিটি তিন দিনে মোট আয় করেছে মাত্র ২.১ কোটি টাকা। যা সিনেমাটির বাজেটের মাত্র ৮.৪%।

১৭ এপ্রিল মুক্তি পাওয়া এই সিনেমা ১৯ এপ্রিল তৃতীয় দিনে আয় করেছে মাত্র ৫৪ লাখ টাকা। এটি তিন দিনের মধ্যে সর্বনিম্ন আয়। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও আয়ের পরিমাণ বাড়বে বলে মনে করছেন না বাণিজ্য বিশ্লেষকরা।

সব মিলিয়ে ‘ওডেলা ২’ চরম ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ছবিটি তামান্না ভাটিয়ার ক্যারিয়ারের জন্যও একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।