NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পুলিশ-র‌্যাব হেফাজতে ১১ জনের মৃত্যু : আসক


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ পিএম

>
পুলিশ-র‌্যাব হেফাজতে ১১ জনের মৃত্যু : আসক

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। 

মঙ্গলবার (১৬ আগস্ট) আসকের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সাত মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তারের আগেই ক্রসফায়ারে নিহত হয়েছে দুই জন। গ্রেপ্তার দেখানোর আগে শারীরিক নির্যাতনে র‌্যাবের হেফাজতে এক জন ও পুলিশের হাতে দুই জন, গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতনে পুলিশের হেফাজতে তিন জন নিহত হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মাসে র‌্যাবের হেফাজতে হার্ট অ্যাটাকে এক জন, পুলিশের হেফাজতে অসুস্থতায় দুই জনের মৃত্যু হয়েছে।

আসক জানায়, প্রতিবেদনটি প্রস্তুতের জন্য তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজপোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।