NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ওয়াকফ বোর্ডে আপাতত কোনো নিয়োগ বা পরিবর্তন নয়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ওয়াকফ বোর্ডে আপাতত কোনো নিয়োগ বা পরিবর্তন নয়

ওয়াকফ বোর্ডে আপাতত কোনো নিয়োগ বা পরিবর্তন করা হবে না বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে সরকার পক্ষ। ওয়াকফ-সংশধোনী আইনের বিরুদ্ধে করা মামলার শুনানির পর এই তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, এই আইন নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে যখন মামলাকারীরা কেন্দ্রের জবাব রিভিউ করবেন।

বিজ্ঞাপন

বলা হয়েছে সমস্ত ওয়াকফ বোর্ড, কাউন্সিলে নতুন করে নিয়োগ আপাতত করা হবে না। আগামী ৫ মে দুপুর ২টার সময় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে বলেও জানা গেছে।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতার আশ্বাস রেকর্ড করেছে যে এর মধ্যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও বোর্ডগুলোতে কোনো নিয়োগ করা হবে না।

 

ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশনের জবাব দেওয়ার জন্য কেন্দ্রকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট কেন্দ্রের আশ্বাস উল্লেখ করে জানিয়েছে, শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত, ওয়াকফ বাই ইউজার, যা বিজ্ঞপ্তি দ্বারা ঘোষিত বা নিবন্ধিত হয়, তা ডিনোটিফাই করা হবে না বা তার চরিত্র পরিবর্তন করা হবে না।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়।