NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

তিন মাসে ৭ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার -আসিফ নজরুল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

তিন মাসে ৭ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার -আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিয়ষক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে না। মাত্র তিন মাস আগে পাবলিক প্রসিকিউটরসহ সম্পূর্ণ সরকারি আইনজীবী অফিস পুনর্গঠন হয়েছে। এ তিন মাসের মধ্যে ৭ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার হয়েছে। ১৬ হাজারেরও বেশি মামলা তালিকাভুক্ত রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিএনপির সঙ্গে বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

আসিফ নজরুল বলেন, আজ অত্যন্ত খোলামেলা ও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে আজ (বুধবার) বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান রহমান উপস্থিত ছিলেন।

 

বিএনপির পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাতজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা বলেন, গত ১৫ বছরে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। এসময় সরকারের পক্ষ থেকে বলা হয়, মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতেও সরকার বিলম্ব করছে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি নেতাদের বলেন, শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে না। ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার শুরু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। বিচার শুরুর জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।