NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য - বাণিজ্য উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য - বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য। বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

 

 

 

বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।