NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি : প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি : প্রেস সচিব

নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্য দেওয়ার সময় তার নীরব থাকা নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, ‘গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যখন ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলছিলেন, তিনি আবেগে তার গলা ধরে আসা থামাতে পারেননি। প্রায় এক মিনিট তিনি মঞ্চে নীরব দাঁড়িয়ে ছিলেন, তার ভাবনা ও কথা গুছিয়ে নিতে তিনি সময় নিচ্ছিলেন।

’

 

তিনি বলেন, ‘পরে আমরা যখন তার বক্তৃতার ভিডিওটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করি, তখন আমাদের প্রেস টিম খেয়াল করল যে সেই এক মিনিটের নীরবতা ভিডিও থেকে নেই। সম্ভবত ভিডিও এডিটর, যিনি বক্তৃতাটি সরাসরি দেখেননি, নীরব অংশটি কেটে দিয়েছেন এবং পুরো বক্তৃতাকে মসৃণ ও ধারাবাহিক করে তুলেছেন।’

‘কিন্তু তিনি জানতেন না যে সেই এক মিনিটের নীরবতাই ছিল বক্তৃতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে অনেক কিছু আছে যা ভাষায় প্রকাশ করা যায় না।

নীরবতা এতটাই শক্তিশালী যে মাঝে মাঝে সেটাই একমাত্র ভাষা হয়ে ওঠে কোনো আবেগ প্রকাশের — কোনো ঘটনার গভীর স্মৃতিচারণা কিংবা জীবনের সবচেয়ে কঠিন স্মৃতি মনে পড়ার মুহূর্তে।’

 

সবশেষে তিনি বলেন, ‘প্রায়ই নীরবতা সোনার চেয়েও দামি। আবার নীরবতা অসহনীয়ও হতে পারে। কিন্তু নীরবতা এমন এক শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে আপনি এমন কিছু প্রকাশ করতে পারেন যা কথায় বলা সম্ভব নয়।