NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সিরিয়ায় সংঘর্ষ এড়াতে আলোচনা শুরু করেছে তুরস্ক-ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

সিরিয়ায় সংঘর্ষ এড়াতে আলোচনা শুরু করেছে তুরস্ক-ইসরায়েল

সিরিয়ায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তুরস্ক ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। কারণ সিরিয়ায় দুটি আঞ্চলিক শক্তির সামরিক বাহিনীই সক্রিয় রয়েছে। তুরস্কের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানে দুই পক্ষের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে। যার লক্ষ্য হলো এই অঞ্চলে সামরিক অভিযান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি এড়াতে একটি চ্যানেল স্থাপন করা।

 

আলোচনার পরিধি বা সময়সূচী সম্পর্কে আরও বিস্তারিত না জানিয়ে সূত্র জানিয়েছে, এই ম্যাকানিজম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইসরায়েল সিরিয়ায় সম্প্রতি বিমান হামলা জোরদার করেছে, যা দামেস্কের নবগঠিত সরকারকে সতর্কবার্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে তুরস্কের নতুন সরকারের সঙ্গে কাজ করছে তুরস্কও।

 

গত সপ্তাহে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তুর্কি সামরিক দলগুলো সিরিয়ায় কমপক্ষে তিনটি বিমান ঘাঁটি পরিদর্শন করেছে। যেখানে তারা দামেস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নিজেদের বাহিনী মোতায়েন করতে পারে।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনীর সমালোচনা করছে তুরস্ক। এখন উভয় পক্ষই জানিয়েছে, তারা সিরিয়ায় সংঘর্ষ চায় না।

 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন আলোচনা চলছে। এই ধরনের প্রক্রিয়া দুটি আঞ্চলিক শক্তির বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করার জন্য প্রয়োজনীয় বলেও উল্লেখ করেছেন তিনি।