NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক

রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে দুদক। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।

বুধবার (৯ এপ্রিল) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুদকের উপ-পরিচালক কামরুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবুরের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের করে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার বিরুদ্ধে।

 

অনুসন্ধানের জন্য গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা বা কোনো সম্পদ ক্রোক করলে তা সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার অনুরোধ করা হল।