NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

৫ মে কুলাউড়া এসোসিয়েশনের নবনির্বাচিতদের অভিষেক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

৫ মে কুলাউড়া এসোসিয়েশনের নবনির্বাচিতদের অভিষেক

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী কুলাউড়াবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
অভিষেক ও সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে রোববার ৬ এপ্রিল নিউইয়র্কের এস্টোরিয়াস্থ ৩৬ এভিনিউয়ের একটি রেস্টুরেন্টের পার্টি হলে নবনির্বাচিত ও বর্তমান কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সভাপতি শাহ্ আলাউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন ও হারুনুর রশীদ তালুকদার, নবনির্বাচিত কমিটির সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল , সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতা চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা চৌধুরী মিলি, কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান, সালিক আহমদ, মো. মতিউর রহমান খান, তাহমিদুর চৌধুরী তৌসিফ ও ফারুক মিয়া।
সভায় সবার সম্মতিতে নবনির্বাচিত কমিটির শপথ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৫ মে উডসাইডের কুইন্স প‍্যালেস পার্টি হলে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এসোসিয়েশনের বার্ষিক পিকনিক আগামী ১৩ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ‎এসব অনুষ্ঠানের আয়োজনের ব‍্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
প্রসঙ্গত, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প‍্যানেল ও প্রার্থী না থাকায় খসরু-সুয়েব পরিষদের ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ এপ্রিল নির্বাচিত ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।