NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

ব্যর্থতার পরও টেস্ট ক্যারিয়ার বেঁচে যাচ্ছে রোহিতের!


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

ব্যর্থতার পরও টেস্ট ক্যারিয়ার বেঁচে যাচ্ছে রোহিতের!

ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালতে চলেছে। ৩৭ বছর বয়সী এই তারকা আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবেন টেস্ট দলের অধিনায়ক হিসেবেই, এমনটাই ইঙ্গিত। ২০০৭ সালের পরে ফের ইংল্যান্ড থেকে সিরিজ জিতে দেশে ফেরার লক্ষ্যে ভারত লড়াই চালাবে এবার।

পিটিআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও রোহিত ইংল্যান্ডে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

 

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচে মাত্র ১৬৪ রান করার পরে রোহিতের লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর মধ্যে অস্ট্রেলিয়া সফর বিশেষ উল্লেখযোগ্য।

 

কেননা বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত মাত্র ৬.২ গড়ে ৩১ রান করেন, যা অস্ট্রেলিয়া সফরকারী অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন গড়। জানুয়ারিতে রঞ্জি ট্রফিতে ফিরেও তিনি ব্যর্থ হন, যা তার লাল বল ক্রিকেটে সবচেয়ে খারাপ সময়ের ইঙ্গিত দেয়।