NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

ধর্ষণ মামলা ব্রাজিল তারকা আলভেজের সাড়ে ৪ বছরের সাজা বাতিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

ধর্ষণ মামলা ব্রাজিল তারকা আলভেজের সাড়ে ৪ বছরের সাজা বাতিল

যৌন নিপীড়নের অভিযোগে সাড়ে ৪ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ী হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা দানি আলভেজ। শুক্রবার স্প্যানিশ একটি আদালত আগের রায় বাতিল ঘোষণা করেন।​

২০২২ সালের ডিসেম্বরে স্পেনের নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয় আলভেজকে। ওই মামলায় ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল তারকাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত।

 

যথারীতি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আলভেজ। এরপর রায়ের অপেক্ষায় থাকা সাবেক বার্সেলোনা তারকাকে ২০২৪ সালের মার্চে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।​

 

শুক্রবার উচ্চতর আদালত রায় দিয়ে বলেছেন, অপরাধের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না থাকায় সাজা বাতিল করা হয়েছে।