NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

হায়দরাবাদকে উড়িয়ে নিজের কথার প্রমাণ দিলেন লখনৌর পান্ত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

হায়দরাবাদকে উড়িয়ে নিজের কথার প্রমাণ দিলেন লখনৌর পান্ত

টস করার সময়ই সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক প্যাট কামিন্সকে হুমকি দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রিশাভ পান্ত। টস জিতে বলেছিলেন, 'আমরা আগে ব্যাটিং করবো। হায়দরাবাদ যত রানই করুক, চেজ করে জিতবো।'

মাঠে নেমে নিজের কথার বাস্তবায়ন ঘটালেন পান্ত। হায়দরাবাদকে রীতিমত উড়িয়ে দিল তার দল লখনৌ।

 

বৃহস্পতিবার ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ৯ উইকেটে ১৯০ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে সেই লক্ষ্য মাত্র ১৬.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় পান্তের দল লখনৌ।

চলতি আইপিএলে এটি লখনৌর প্রথম জয়। অন্যদিকে দাপটের সঙ্গে প্রথম ম্যাচে জয় পেলেও আজ প্রথমবার হারের তিক্ত স্বাদ পেলো হায়দরাবাদ।

 

হায়দরাবাদের বড় স্কোর টপকে লখনৌর জয়ের মূলভিত্তি নিকোলাস পুরান ও মিচেল মার্শের ঝোড়ো ফিফটি।

২৬ বলে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পুরান। তার সঙ্গে ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন মার্শ।

শেষ দিকে রানরেট বাড়াতে লখনৌকে সহায়তা করেন আব্দুল সামাদ। ৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার (৭ বলে ১৩)।

 

এর আগে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪৭ রান করেন ট্রাভিস হেড। স্বাগতিকরা শুরুর দিকে দ্রুত গতিতে রান তুললেও ইনিংসের মাঝপথে কিছুটা ধীর হয়ে পড়ে। সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অনিকেত ভার্মা। ১৩ বলে ৩৬ রান করেন তিনি।

ভার্মা আউট হয়ে গেলে নিচের দিকে আর কেউ রান করতে পারেননি। তার আগে নিতিশ কুমার রেড্ডি ২৮ বলে ৩২ রান যোগ করেন। ১৭ বলে ২৬ রান করে আউট হন হেনরিখ ক্লাসেন। ৪ বলে ঝোড়ো গতিতে ১৮ রান তোলা অধিনায়ক কামিন্সও বেশিক্ষণ টিকতে পারেননি।

 

লখনৌর হয়ে বল হাতে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। হায়দরাবাদের হয়ে ২৯ রানে ২ উইকেট নেন কামিন্স।