NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

বাংলাদেশিদের আরও বেশি পড়াশোনার সুযোগ দিতে চায় রাশিয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

বাংলাদেশিদের আরও বেশি পড়াশোনার সুযোগ দিতে চায় রাশিয়া

চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।

বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশের গ্যাস অনুসন্ধানে রুশ কোম্পানি গ্যাজপ্রমের কাজের অগ্রগতি অন্তর্ভুক্ত ছিল।

 

অধ্যাপক ইউনূস বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত আর্থিক বিষয়গুলোর সমাধান হয়েছে এবং ঢাকায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করছে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রটি চলতি বছরের শেষের দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি গম ও সার আমদানি করবে এবং গ্যাজপ্রমের আরও বেশি অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহী।

 

বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের উন্নয়নে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দিয়ে আলেক্সেই ওভারচুক বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায়। এছাড়া বাংলাদেশে আরও বেশি গম ও সার রপ্তানিতেও আগ্রহী রাশিয়া।

 

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।