NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। জয়-পরাজয় ছাপিয়ে যেখানে বড় হয়ে উঠে মর্যাদা। সেই মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে রীতিমত বিধ্বস্ত হলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ছন্নছাড়া ফুটবল খেলে আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে নাকাল হয়েছে সেলেসাওরা।

আর্জেন্টিনার কাছে এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে এই বড় ধাক্কা সত্ত্বেও, তিনি পরিস্থিতি বদলানোর বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

 

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘(হারের) সম্পূর্ণ দায় আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে শ্রেয় ছিল, সবদিক থেকেই শ্রেয়।’ এরপর তিনি দুঃখ প্রকাশ করেন।

ব্রাজিল কোচ মনে করেন, আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘এমন পরিস্থিতি ব্যাখ্যা করা খুব কঠিন এবং জটিল। আমরা এক মুহূর্তের জন্যও আমাদের খেলাটা খেলতে পারিনি। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল।’

 

এমন এক হার ব্রাজিলকে ভীষণভাবে আঘাত করেছে উল্লেখ করেছে দরিভাল জুনিয়র আরও বলেন, ‘এটা স্বাভাবিক। এই ধরনের ফল আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি।’

 

মঙ্গলবারের পরাজয়ের ফলে, ১৪ ম্যাচের পর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২১। অন্যদিকে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে।