NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

‘আপনারা সবাই আমারে খাইয়া ফেললেন’, সাংবা‌দিকদের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:১৮ পিএম

>
‘আপনারা সবাই আমারে খাইয়া ফেললেন’, সাংবা‌দিকদের পররাষ্ট্রমন্ত্রী

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’- ভাইরাল বক্ত‌ব্যের প‌রি‌প্রেক্ষি‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব‌লে‌ছেন, ‘আপনারা সবাই আমারে খাইয়া (খেয়ে) ফেললেন’।

রোববার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. মোমেন।

মো‌মেন ব‌লেন, ‘আমরা অনেকের চেয়ে ভালো আছি। বলতে পারেন বেহেশতে আছি। এ কথা বলার পর আর যায় কোথায়! সবাই আমারে এক্কেরে....আমি তো ট্রু সেন্সে বেহশত বলিনি। কথার কথা। কিন্তু আপনারা সবাই আমারে খাইয়া ফেললেন।’ 

 

তিনি ব‌লেন, ‘এই হলো বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা খর্ব। আমি কি মিডিয়ার স্বাধীনতা খর্ব করেছি? আফটার অল আই এম অ্যা পাবলিক ফিগার। নিশ্চয়ই আপনারা আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। আই ডোন্ট মাইন্ড। তবে আগামীতে সাবধান হতে হবে।’

নি‌জে‌কে খোলা‌মেলা মানুষ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি খোলামেলা মানুষ। আমি শিক্ষক মানুষ। আমি যেটা মনে করি, সেটা খোলামেলা বলে ফেলি।’

পজিশনে থেকে ভালো কথা বলা দরকার ব‌লেও মন্তব্য ক‌রেন ড. মো‌মেন।

গত শুক্রবার (১২ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। ওই বক্তব্য সামাজিকযোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। অনেকে এতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখান।