NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

আসছে ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম বুকিংও শুরু হয়েছে। তবে এর আগেই বিতর্কে জড়ালেন সালমান। তার বিরুদ্ধে এবার বাংলার সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে। এ বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়ায়।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ সিনেমার প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পর থেকেই। সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ তোলেন সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করেছেন। ২০২৩ সালে মুক্তি পায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই সিনেমায় ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু অনুকরণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যধারণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে ভাইজানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।

 

যদিও গানটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ এনেছেন সমালোচকরা। এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমার বিরুদ্ধে। এদিকে তার এ পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুসামীরাও। তারা দাবি করছেন ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেকজন বিদ্রুপ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে।’অপর একজন ব্যঙ্গ করে বলেছেন, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি সিনেমা দেখছেন।’ ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না।’-এমনটাও লিখেছেন কেউ কেউ।’ এ ধরনের আলোচনা-সমালোচনায় ভারতীয়দের সোশ্যাল মিডিয়া উত্তাল।

 

গত দুসপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। এটি লিখেছেন সমীর আর দানিশ সাবরি। মুরুগাদোস নির্মিত ‘সিকান্দার’ সিনেমার এই গানে সালমানের সঙ্গে রাশমিকা মান্দানাকেও দেখা যাচ্ছে।