NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শনিবার (২২ মার্চ) দুপুরে প্রতিবেদন জমা দেবে।

শুক্রবার (২১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। মিডিয়া সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়ার পর দুপুর ১টায় যমুনার বাইরে প্রেস ব্রিফিং করবে।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেন, ‘কিছু মালিক ও সম্পাদক নিজেদের জন্য নানা কিছু করলেও সাংবাদিকদের ন্যূনতম বেতনভাতাও দিতে চান না। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত না করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বলেছিলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আসছে। এতে অনেক কিছু শক্ত করে বলা হয়েছে। ফলে যেসব মালিক সাংবাদিকদের সম্মানজনক বেতনভাতা দেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’