NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বাইডেনের বাড়ির ওপর দিয়ে উড়ে গেল প্লেন, নিরাপদে উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০০ এএম

বাইডেনের বাড়ির ওপর দিয়ে উড়ে গেল প্লেন, নিরাপদে উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক: অনুমতি ছাড়া একটি প্লেন উড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে। আর এতেই হয়েছে হুলস্থুল কর্মকাণ্ড। অনাকাঙ্ক্ষিত কিছুর আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে তা ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য।

অবশ্য এই ঘটনাকে হামলা বা তেমন ধরনের কিছু নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি।

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ বিচে প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে একটি ছোট প্রাইভেট প্লেন উড়ে যায়। সেখানে কোনো ধরনের বিমান উড্ডয়ন সীমাবদ্ধ হলেও ভুল করেই প্লেনটি বাড়ির ওপর দিয়ে উড়ে যায়।

হোয়াইট হাউস জানিয়েছে, এই ঘটনায় সৃষ্ট আতঙ্কের কারণে জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে ওই বাড়ি থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ডেলাওয়্যারের রেহোবোথ বিচের ঘটনা সম্পর্কে বলেছেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন এবং সেখানে কোনো হামলা হয়নি।’

জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন পরে তাদের বাসভবনে ফিরে এসেছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। ডেলাওয়্যারের রেহোবোথ বিচের এই স্থানটি ওয়াশিংটন থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) পূর্বে অবস্থিত।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনকে যথাযথ নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, বিমানটি ভুলবশত একটি নিরাপদ এলাকায় প্রবেশ করেছিল এবং তাৎক্ষণিকভাবে সেটাকে বের করে দেওয়া হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, ছোট ওই প্রাইভেট প্লেনের পাইলট সঠিক রেডিও চ্যানেলে ছিলেন না এবং ফ্লাইট নির্দেশিকা অনুসরণ করেননি।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস অভিযুক্ত পাইলটের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছেন তিনি।