NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

দুই বারের হেভিওয়েটে বিশ্ব চ‍্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কিংবদন্তি এই বক্সার শুক্রবার (২১ মার্চ) নিজ বাড়িতেই মারা যান। খবর বিবিসির।

 

 

ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম‍্যান মারা গিয়েছেন। ২১ মার্চ তিনি মারা যান। সেই সময় পরিবার তাঁর পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও।

 

প্রসঙ্গত, মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’–এ লড়েছিলেন এই বক্সার। ফোরম্যানের পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‌হৃদয়বিদারক খবর। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান আর নেই। ২১ মার্চ তিনি মারা গিয়েছেন।

’‌

 

১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হন। হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। কিন্তু ১৯৭৪ সালে তিনি হেরে গিয়েছিলেন কিংবদন্তি মোহাম্মদ আলির কাছে। এরপর আচমকাই তিনি বক্সিং থেকে উধাও হয়ে যান। 

 

পরে রিংয়ে ফেরেন ১৯৯৪ সালে।

সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে। সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ফোরম্যানের দখলে। খেতাব জিতেছিলেন ৪৬ বছর ১৬৯ দিন বয়সে। তার কেরিয়ার রেকর্ড ৭৬–৫। তার মধ্যে ছিল ৬৮টি নকআউট।