NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব‍্যাচ-চুরাশিয়ানদের ইফতার আয়োজন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব‍্যাচ-চুরাশিয়ানদের ইফতার আয়োজন

নিউইয়র্কের কুইন্সের পানসি রেস্টুরেন্টে গত ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো চুরাশিয়ানদের ইফতার আয়োজন। এতে নিউইয়র্কে অবস্থানরত এসএসসি ১৯৮৪ ব‍্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিপুল সংখ্যক ব‍্যাচমেটসহ তাদের পরিবারের সদস‍্যগণ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ইফতার আয়োজন সম্পন্ন হয়।
নর্থ আমেরিকা চুরাশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা শামস চৌধুরী রুশো-র আহবানে সাড়া দিয়ে বিকেল থেকেই চুরাশিয়ানরা হাজির হতে থাকেন। মুহূর্তের মধ্যে বিশাল মিলনমেলায় রুপ নেয়। অনেক বন্ধুকে একসাথে পেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়ার পর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী দিয়ে সকলে ইফতার সম্পন্ন করেন।
মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই আয়োজনে অংশগ্রহণের জন‍্য রুশো সকলকে ধন্যবাদ জানান। লজিষ্টিক সাপোর্টের জন‍্য আবুল ফজল দিদারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনায় অংশ নেন নাদির খান, মির্জা শওকত, শেখ ইয়াসমিন, নাসরিন চৌধুরী, কানিজ তাহমিনা, রাব্বি সাঈদ, মাহের আব্দুল্লাহ, হাসান মাহমুদ, মাসুদ ভূইঁয়া, দিদারুল ইসলাম, শেখ শাহিদ, শাহনাজ কাদির, সাবিরা করিম, জান্নাতুল ফেরদৌস সুরমা, সোহানা আহমেদ, হুমায়ুন কবির, কামরুল হাসান, শাহ মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনায় রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষাকে কাজে লাগিয়ে সহমর্মিতার মাধ্যমে পরিবার ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, ১৯ জুলাই কানাডায় অনুষ্ঠিতব‍্য নর্থ আমেরিকা চুরাশিয়ান বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন বিষয়েও আলোচনা করা হয়।
সবশেষে সকলে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল‍্যান কামনা করা হয়।