NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

শেষ মুহূর্তের গোলে রক্ষা স্পেনের, জয়বঞ্চিত ডাচরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

শেষ মুহূর্তের গোলে রক্ষা স্পেনের, জয়বঞ্চিত ডাচরা

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা আর্সেনালের মিকেল মেরিনো শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল্যবান এক ড্র এনে দিয়েছেন স্পেনকে।

রটারডামে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।

 

এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

লুইস দে লা ফুয়েন্তের স্পেন প্রথমার্ধে নয় মিনিটের মাথায় লিড নেয় নিকো উইলিয়ামসের চমৎকার এক ফিনিশিংয়ে। ডাচ ফুল-ব্যাক জরেল হাতো নিজের ডিফেন্সে বল হারালে উইলিয়ামস সুযোগটি কাজে লাগান।

 

নেদারল্যান্ডস এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৮তম মিনিটে লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন। সমতা ফেরে ম্যাচে।

তবে দ্বিতীয়ার্ধের ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইন্ডার্সের নিচু শট নেদারল্যান্ডসকে ফের এগিয়ে দেয় এবং মনে হচ্ছিল তারা দ্বিতীয় লেগে এক গোলে এগিয়ে যাবে।

ম্যাচের ৮১তম মিনিটে হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ডাচরা। স্পেন সে সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে। যোগ করা সময়ে মেরিনো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ড্র নিশ্চিত করেন।

 

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী রোববার ভ্যালেন্সিয়ায়, যেখানে বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া অথবা ফ্রান্সের।