NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ট্রেনে ডাকাতি, টয়লেটে লুকিয়ে বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

ট্রেনে ডাকাতি, টয়লেটে লুকিয়ে বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। গত দুই দশক ধরে বাংলা সিরিয়াল জগতকে সমৃদ্ধ করছেন তিনি। বর্তমানে তাকে দেখা যাচ্ছে নানা সিরিয়ালে। তবে অধিকাংশই খলনায়িকার চরিত্রে।

তবে ব্যক্তিজীবনে আজও অবিবাহিতই থেকে গেছেন রিমঝিম। সংসার পাতেননি তিনি। প্রিয়জন বলতেই তার মা। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বাড়ি রিমঝিমের।
একটি অ্যাপার্টমেন্টে মাকে নিয়ে থাকেন রিমঝিম।

 

তবে মজার ঘটনা হলো, রিমঝিমের কাছে একবার এসেছিল বিয়ের প্রস্তাব। এবং সেই প্রস্তাবে এসেছিল ডাকাতের থেকে! সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টক শোতে এসেছিলেন তিনি। সেই টক শোতে অভিনেত্রী জানিয়েছেন, ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।

 

 


 

অভিনেত্রী রিমঝিম মিত্র দুর্দান্ত ভালো নাচেন। মমতা শঙ্করের ব্যালেট ট্রুপে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন তিনি। তেমনই এক নাচের অনুষ্ঠান করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন রিমঝিম। অভিনেত্রী বলেন, “ট্রেনে চড়ে ঝাড়খণ্ডে যাচ্ছিলাম আমরা। মমতা শঙ্কর তার দলের মেয়েদেরকে একসঙ্গে নিয়ে বসে ছিলেন একটি কামরায়।

হঠাৎই মাঝপথে ট্রেন থেমে যায়। আমি এবং আমার এক বান্ধবী টয়লেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন থেমে গেছে। টয়লেটের বাইরে বেরিয়ে দেখি মম মাসির স্বামী এবং আমাদের নাচের দলের একজন আসছেন হন্তদন্ত হয়ে। তার মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে। তাকে দেখেই চমকে গেলাম। তিনি আমাদের এসেই জিজ্ঞেস করলেন, ‘ওরা আসেনি তো এখানে?’ আমি পাল্টা প্রশ্ন করলাম, ‘ওরা মানে কারা?’ তিনি জানালেন, ট্রেনে একদল ছেলে আমাদের দেখে মোহিত হয়েছিল। তারা সবাই ডাকাত। ট্রেন থামিয়ে ডাকাতি করছিল।”

 


 

রিমঝিম আরো বলেন, “এ সময় মম মাসির স্বামী আমাদের দু’জনকে বাথরুমেই ঢুকে যেতে বলেন। বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাকো। ওদের বিয়ে করব, সংবার করব।”

এদিকে অভিনয় দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে রিমঝিম মিত্র যেন একই রকম রয়ে গিয়েছেন। ‘স্লিম অ্যান্ড ট্রিম’, তাকে দেখে বিন্দুমাত্র মনে হয় না যে বয়স বেড়েছে। এখনো পর্দায় সাবলীল তিনি। খল চরিত্রে বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় একজন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন রিমঝিম মিত্র। সিনেমায়ও দেখা মেলে অভিনেত্রীর।