NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। আাগামী ২৫ মার্চ শিলংয়ে হামজা চৌধুরীকে কত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে? এরই মধ্যেই সেই কৌতূহল শুরু হয়েছে তার ভক্তদের মধ্যে।

সোমবার হবিগঞ্জের নিজ গ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লেস্টার সিটি থেকে ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেখানে ইংরেজিতে, বাংলায় এবং সিলেটের আঞ্চলিক ভাষায় অনেক কথাই বলেছেন সকালে বাংলাদেশে আসা এই ফুটবলার।

 

অনেক প্রশ্নের মধ্যে গণমাধ্যমের জানার চেষ্টা ছিল, তিনি কত নম্বর জার্সি পরতে আগ্রহী? জবাবে হামজা চৌধুরী জানিয়েছেন, তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান।

সিলেটের বিমানবন্দর থেকে হবিগঞ্জের গ্রামের বাড়ি যাওয়া পর্যন্ত যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, ততবারই ‘কেমন লাগছে’ এই প্রশ্ন শুনতে হয়েছে। তিনি এ প্রশ্নের জবাবে রোমাঞ্চকর অনুভূতির কথাই বলেছেন।

 

বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হামজা। নিজের বাড়িতে এসে এত মানুষ দেখবেন, এত ভালোবাসা পাবেন; সেটা ভাবতে পেরেছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘আমি বাবার কাছ থেকে শুনেছিলাম মানুষের এই আগ্রহের কথা। আমার খুবই ভালো লাগছে।’

এই ম্যাচের আগে ভারত কোচ ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ সুনীল ছেত্রিকে। তাকে নিয়ে হামজার কোনো পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে হামজা বলেন, ‘আমি ভারতের কথা ভাবছি না। আমরা শুধু আমাদের দলের কথা ভাবছি।’

 

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছে? হামজার জবাব, ‘জামালের সঙ্গে আমার কথা হয়নি। তবে অনেকবার কোচের সাথে কথা বলেছি।’