NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

চোট নিয়েও কেন এশিয়া কাপের দলে সোহান?


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
চোট নিয়েও কেন এশিয়া কাপের দলে সোহান?
অনেক জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানকে অধিনায়ক করে দলে সুযোগ পাওয়া ১৭ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চোটের জন্য এশিয়া কাপের দলে নেই লিটন দাস, শরিফুল ইসলামরা; তবে চোটে থাকার পরও দলে রয়েছেন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। স্বাভাবিকভাবেই দল ঘোষণার পর সোহানের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবি সূত্রে জানা গেছে, সোহানকে নিয়ে হয়েছে টিম ম্যানেজমেন্টের বিশেষ আলোচনা। ম্যানেজমেন্টের একটি অংশ চেয়েছিল সোহানকে দলের সঙ্গী করতে। কারণ, দল ফাইনালে উঠলে শেষ ২-৩ ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। তবে নির্বাচকরা ১৫ সদস্যের দলে সেই ঝুঁকি নিতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তাকে রেখেই দল দেওয়া হয়েছে। এশিয়া কাপের দলে সোহানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে নান্নু বললেন, ‘২১ তারিখে সোহানের হাতের অস্ত্রোপচারের পিন খোলার কথা। আশা করছি ২১ তারিখের পর ইতিবাচক কোনো খবর পাব। যদি খেলতে পারে স্কোয়াডে যুক্ত হবে।’ জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় হাতের চোটে পড়েন সোহান। তখন সিরিজের শেষ ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। ধারণা করা হচ্ছিল, লিটন-শরিফুলদের মতো চোট নিয়ে এশিয়া কাপ মিস হচ্ছে তারও। তবে শেষ মুহূর্তের চমকে এশিয়া কাপের বহরে যুক্ত হলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।