NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

১২ কোটি টাকার প্রস্তাব ফেরালেন আল্লু অর্জুন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ পিএম

>
১২ কোটি টাকার প্রস্তাব ফেরালেন আল্লু অর্জুন

তেলেগু সিনেমার তারকা হলেও তিনি এখন ভারতজুড়ে জনপ্রিয়। এমনকি ভারতের বাইরেও তার বিপুল ভক্ত তৈরি হয়েছে। স্টাইলিশ আইকন হিসেবে পরিচিত এই তারকার নাম আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

এর ফলে পারিশ্রমিকেও এনেছেন বড় পরিবর্তন। বর্তমানে প্রতিটি বিজ্ঞাপনের জন্য মোটা অংকের অর্থ নিচ্ছেন আল্লু। কোনো পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারে মাত্র একদিনের জন্যই নিচ্ছেন ৭-৮ কোটি রুপি।

এমন রমরমা অবস্থার সময়ে মোটা অংকের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন। যেখানে তাকে ১০ কোটি রুপি দিতে চেয়েছিল একটি প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকা।

কইমই ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠান মূলত গুটকা ও মদ উৎপাদন করে। সেই পণ্যের প্রচারের জন্যই আল্লু অর্জুনকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন অভিনেতা।

এ বিষয়ে আল্লুর ভাষ্য, ‘এ ধরনের অবৈধ জিনিসের প্রচার করতে চাই না। আমি এসব পণ্যের বিজ্ঞাপনের বিরোধী। যেসব পণ্য মানুষের ও সমাজের জন্য কল্যাণকর সেসব পণ্যর বিজ্ঞাপনকে প্রাধান্য দিই। এখানে অর্থ মুখ্য বিষয় নয়।’

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির পর ভারতজুড়ে ঝড় তুলেছিল। এর গানগুলো আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলে। আপাতত সিনেমাটির দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। আগামী বছরের প্রথম দিকেই ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।