NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রোহিত-কোহলিরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রোহিত-কোহলিরা

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। গতকাল রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার দল।

ট্রফি জিতে বড় অংকের প্রাইজমানি পাচ্ছে ভারত। ক্রিকেটভক্তদের মধ্যে টাকার অংক জানার আগ্রহও আছে প্রবল।

 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ৬৯ লাখ ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৮০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই তা জানিয়ে দেয় বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি জানায়, এবারের আসরে প্রত্যেক দলই কিছু না কিছু অর্থ পাবে। অর্থাৎ কেউ খালি হাতে ফিরবে না।

 

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরইমধ্যে প্রতিটি দলকেই ১ লাখ ২৫ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা) করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ ২৮ হাজার টাকা) করে দেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের পকেটে এ অর্থ ডুকেছে রোববার। পাশাপাশি রোহিত শর্মার দল গ্রুপের সবগুলো ম্যাচ (৩টি) জেতার কারণে বাড়তি অর্থও পাবে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের প্রাপ্য প্রাইজমানি হবে ২৪ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

 

রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় কিউইদের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে মোট ১৩ লাখ ১০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা)।