NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে মালদ্বীপে সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩২ এএম

>
বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে মালদ্বীপে সভা

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে মালদ্বীপে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। তিনি প্রবাসীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন ও প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক মানি এক্সচেঞ্জের সিই মাসুদুর রহমান ও ইসলামী ব্যাংকের প্রতিনিধি মাসুম বিল্লাহ বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা তুলে ধরে বক্তব্য দেন।

প্রবাসী চিকিৎসক মোক্তার আলী লস্কর তার বক্তব্যে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হুন্ডি পরিহার করার আহ্বান জানান ও ব্যাংকগুলোকে আরও প্রতিযোগিতামূলক বিনিময় মূল্য দেওয়ার আহ্বান জানান। মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ মোত্তাকী হুন্ডির কুফল ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধার ওপরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

 

dhakapost

প্রধান অতিথি হাইকমিশনার তার বক্তব্যে প্রবাসীদের রেমিট্যান্সযোদ্ধা উল্লেখ করে বৈশ্বিক অর্থনৈতিক এই দুরবস্থায় দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করে অর্থনৈতিক ভিত মজবুত করার জন্য আহ্বান জানান। তিনি প্রবাসীদের উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব ও সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে তিনি হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য মালদ্বীপ প্রবাসীদের একযোগে কাজ করার অনুরোধ জানান।

সভায় প্রবাসী চিকিৎসক, ব্যাংকার, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক ও অন্যান্য পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ নেন।