NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি
Logo
logo

শামীম পাটোয়ারী একাই জেতালেন প্রাইম ব্যাংককে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

শামীম পাটোয়ারী একাই জেতালেন প্রাইম ব্যাংককে

তুলনামূলক কম শক্তির রূপগঞ্জ টাইগার্সের করা ২১৬ রান তাড়া করেই হারতে বসেছিল প্রাইম ব্যাংক। ২৩ রানে ৪ উইকেট আর ৭৩ রানে ইনিংসের অর্ধেকটা হারিয়ে খাবি খাচ্ছিল ইরফান শুক্কুরের দল।

ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়েও দল জিতিয়ে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। এ বাঁহাতি উইলোবাজের ব্যাট থেকে বেরিয়ে আসা ৯৮ রানের (৮৩ বলে ৪ ছক্কা ও ১০ বাউন্ডারি) সাহসী ও দায়িত্ব সচেতন ইনিংসের ওপর ভর করে ৩২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২১৬ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার আব্দুল মজিদ। এছাড়া তানবীর হায়দারের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪৭ রান।

প্রাইম ব্যাংকের ২ স্পিনার আরাফাত সানি (৩/৪০), নাহিদুল ইসলাম (৩/৩৭) এবং পেসার খালেদ আহমেদের (২/৪১) সাঁড়াশি বোলিংয়ের মুখেই বিকেএসপি ৪ নম্বর মাঠে সোয়া দুশোর কম রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স।

 

জবাবে শুরুতেই বিভীষিকাময় পরিস্থিতিতে পড়ে প্রাইম ব্যাংক। মাত্র ২৩ রান যোগ হতেই খোয়া যায় ৪ উইকেট। ফিরে যান টপ অর্ডার নাইম শেখ (০), সাব্বির হোসেন (০), তিন নম্বর জাকির হাসান (২) ও অধিনায়ক ইরফান শুক্কুর (৪)।

ওই সংকটে হাল ধরেন শামীম পাটোয়ারী। সাথে সহযোগিতা করেন শাহাদাত হোসেন দিপু (৩৯ বলে ৫৪)। তাদের ষষ্ঠ উইকেটে তুলে দেওয়া ৪০ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে প্রাইম ব্যাংক।

 

দিপু আউট হওয়ার পর অষ্টম উইকেটে শামীম আর পেসার খালেদ (৩৭ বলে ২৮ অপরাজিত) অবিচ্ছন্ন ১০৭ রান তুললে ১০০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।