NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

এখনো স্মার্টকার্ড মেলেনি দেশের অর্ধেক ভোটারের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

এখনো স্মার্টকার্ড মেলেনি দেশের অর্ধেক ভোটারের

দেশের অর্ধেক ভোটার এখনো হাতে পায়নি স্মার্টকার্ড। কবে নাগাদ এসব ভোটার স্মার্টকার্ড পাবেন তার নিশ্চয়তাও দিতে পারেনি নির্বাচন কমিশন সচিবালয়। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। মোট ভোটারের মধ্যে স্মার্টকার্ড হাতে পেয়েছেন ছয় কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। অর্থাৎ পাঁচ কোটি ২৭ লাখ ৮১১ জন বা প্রায় অর্ধেক ভোটারই স্মার্টকার্ড হাতে পাননি।

রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

 

ইসি জানায়, ২০১৬ সালের ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ফলে আট বছর চার মাস পেরিয়ে গেছে। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ভোটার সংখ্যা। তারপরও কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যায়নি স্মার্টকার্ড বিতরণকাজ। নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ২০১১ সালে আইডিইএ (স্মার্টকার্ড) প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে ইসি।

ইসির হালনাগাদ তথ্যে দেশে তরুণ ভোটার বেড়েছে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন। যারা এবারই নতুন ভোটার। তরুণ ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ১৭ হাজার ২৮ জন, নারী ৬ লাখ ৬৫ হাজার ২৪ জন এবং হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার ৬২ জন।

 

এছাড়া ২ মার্চ ২০২৪ সালে দেশে মোট ভোটার ছিল ১৮ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ছিল ৯৩২ জন।