NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

শ্রেষ্ঠ মডেলের স্বীকৃতি নিলেন খালেদ হোসেন চৌধুরী


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩০ পিএম

শ্রেষ্ঠ মডেলের স্বীকৃতি নিলেন খালেদ হোসেন চৌধুরী

দেশের জনপ্রিয় মডেল খালেদ হোসেন চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে যাচ্ছেন শোবিজের নানা মাধ্যমে। তবে একজন মডেল হিসেবেই তাকে বেশি সক্রিয় দেখা গেছে। সম্প্রতি আগের মতো আর নিয়মিত নন। বেছে বেছে কাজ করেন। মডেল-অভিনেত্রী রোদেলাকে বিয়ে করে মন দিয়েছেন সংসারে।

এর ভিড়েই খালেদ সম্প্রতি শ্রেষ্ঠ মডেল হিসেবে পেলেন স্বীকৃতি। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ সালের শ্রেষ্ঠ মডেল হিসেবে ভূষিত হয়েছেন তিনি। গেল শনিবার (২২ ফেব্রয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

সেখানে খালেদ হোসেন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘আজকের এই সম্মাননা আমার জন্য খুবই অনুপ্রেরণা। আমার কর্মক্ষেত্রের গতিশীলতাকে আরও বৃদ্ধি করবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মাননা ও ভালোবাসা প্রদানের জন্য।’

এবার বাবিসাস ২৩-২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরস্কার পান ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, নাজনীন হাসান খান, মো. ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।

 

সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।