NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

ব্রিকস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বাংলাদেশের প্রধান হলেন সাইদুল ইসলাম


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২০ পিএম

ব্রিকস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বাংলাদেশের প্রধান হলেন সাইদুল ইসলাম

 

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫:

বাংলাদেশে ব্রিকস (BRICS International Development Organization) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থনৈতিক সহযোগিতা সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম।

সাইদুল ইসলামের জন্ম ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি সরকারি স্কলারশিপের আওতায় রাশিয়া থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি “নিক্সোলটেক” এবং “ওপেন উইন্ডো” নামের এই দুইটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ব্রিকস সদস্যভুক্ত রাষ্ট্র (বিশেষত রাশিয়া) গুলোর সাথে বানিজ্যিক কার্যাবলি পরিচালনা করে আসছে।

নতুন নিয়োগের আওতায়, তিনি বাংলাদেশ ও ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর (বিশেষত রাশিয়া) মধ্যে অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং শিক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবেন। ২০২৫ সালের ১ এপ্রিলের মধ্যে তিনি ব্রিকস অংশীদারিত্ব উন্নয়ন কাউন্সিলের নির্ধারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

ব্রিকস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এই উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।