NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৫০


খবর ডেস্ক//   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

>
গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৫০

গ্রিসের কারপাথোস দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। এজিয়ান সাগরে গ্রিস উপকূলের কাছে নৌকাডুবির এই ঘটনায় তল্লাশি শুরু করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। বুধবার গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, উদ্ধার হওয়া ২৯ জনের বক্তব্য অনুযায়ী নৌকায় ৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার নৌকাটি তুরস্ক থেকে ইতালির উদ্দেশে ছেড়ে যাওয়ার পর জাহাজডুবির এই ঘটনা ঘটেছে। নিখোঁজদের সন্ধানে গ্রিসের উপকূলরক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেছে।

ওই কর্মকর্তা বলেছেন, উদ্ধার অভিযানে অন্তত চারটি যান অংশ নিয়েছে। এসব জাহাজ ইতোমধ্যে এজিয়ান সাগরের দক্ষিণে তল্লাশি শুরু করেছে। এছাড়াও গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একটি টহল নৌকা এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও অভিযানে যোগ দিয়েছে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র নিকোস কোকালাস স্কাই রেডিওকে বলেছেন, সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

দারিদ্রপীড়িত আফ্রিকা এবং যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় প্রায়ই অভিবাসীরা গ্রিস উপকূল হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে শত শত অভিবাসী সাগরে ডুবে মারা যান। এই অভিবাসীদের বেশিরভাগই তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে ডুবে অন্তত ৬৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের এই অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৯ জুন গ্রিসের মাইকোনোস দ্বীপের কাছে নৌকা ডুবে অন্তত ৮ জন মারা যান। এছাড়া ডুবে যাওয়া নৌকা থেকে আরও ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।