NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

শুটিং সেটে প্রতিদিন বুলিংয়ের শিকার অভিনেত্রী!


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৯ এএম

শুটিং সেটে প্রতিদিন বুলিংয়ের শিকার অভিনেত্রী!

একটি সিনেমার শুটিং করতে গিয়ে সেটে প্রায় প্রতিদিনই বুলিংয়ের শিকার হতেন বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে একটি তেলেগু ছবিতে কাজ করেছিলেন সেখানে তার সহ-অভিনেতা লম্বা হওয়ার কারণে তাকে ক্রমাগত তার উচ্চতার জন্য নানা কটাক্ষ শুনতে হয়েছিল।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানান যে তিনি তার মা-বাবার জন্য জিনগতভাবে খুব একটা লম্বা নয়। এতে তার কোনো নিয়ন্ত্রণ নেই।

 

 

তিনি বলেছিলেন, ‘আমি একটি তেলেগু ছবিতে কাজ করছিলাম, প্রতিদিন ওই সেটে ছবির কলাকুশলীরা আমাকে আমার উচ্চতা নিয়ে কটাক্ষ করতেন। কারণ আমার বিপরীতে যে অভিনেতা ছিলেন তিনি বেশ লম্বা ছিলেন। আমার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি আর আমার বিপরীতে থাকা অভিনেতার উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি বা প্রায় ৬ ফুট বলা চলে।’

অভিনেত্রী আরো বলেন, ‘ওই অভিনেতা প্রতিটি দৃশ্যে গণ্ডগোল করতেন, রিটেক দিতেন, তিনি তেলুগু ভাষা বলতেও পারেন না।

আমিও পারছিলাম না, কিন্তু ম্যানেজ করে নিচ্ছিলাম। আমি মনে করি, আপনি আমাকে এমন কিছু সম্পর্কে বলছেন, যার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এটি এমন কিছু, যা জেনেটিক্যালি আমার মধ্যে এসেছে। নিজে নিজে করিনি।
এটাই একমাত্র সেট, যেখানে আমি সত্যিই বুলিংয়ের শিকার হয়েছি, খুব খারাপ লেগেছিল বিষয়টা আমার।’ 

 

শ্বেতা বসু তেলুগু ছবির নাম প্রকাশ না করলেও তার ক্যারিয়ারজুড়ে অনেকটি তেলেগু ছবিতে কাজ করেছেন। ২০০৮ সালে ‘কথা বাঙ্গারু লোকম’ ছবি দিয়ে তেলেগু বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। এ ছাড়া ‘রাইড’, ‘কাসকো’, ‘কালাভার কিং’, ‘প্রিয়ুডু’ এবং ‘জিনিয়াস’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। 

তার অভিনীত সর্বশেষ তেলেগু ছবি ছিল ২০১৬ সালের ছবি ‘বিজেতা’।

তিনি হিন্দি ও তামিল ছবিতেও কাজ করেছেন।

 

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হবে তার আসন্ন হিন্দি সিরিজ ‘ওপস আব কেয়া’।