NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১০, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই: প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ১১:৪৫ পিএম

দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই: প্রধান উপদেষ্টা

দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এ থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

 

সাধারণ মানুষকে সেবা প্রদানের বিভিন্ন ক্ষেত্রে অনলাইন সেবা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সততা বলতে কোনো জিনিস নেই। শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই।

‘দুর্নীতি কোথায় আছে কীভাবে আছে তা অজানা নয়। এ থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। দুর্নীতি থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলে দুর্নীতি দূর হবে না।’

 

তিনি বলেন, দুর্নীতি থেকে দ্রুত বের হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি। জাতীয় সুযোগ নিয়ে আমরা মোটেও চিন্তিত না।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।