NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী? জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প!
Logo
logo

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন নির্মাতা ইমরাউল রাফাত।

 

এ অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ টেলিফিল্ম দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি।

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি

 

অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহবাজ সানি। সেই সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করলেও পরে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী।

 

নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়। এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া শাহবাজ সানির অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।